নতুনইন্টারনেট না থাকলেও চলে

পুরো দোকান চলবে এক স্ক্রিনে।

বিক্রি, স্টক, বাকি, বিকাশ পেমেন্ট আর লাভ-ক্ষতি — আপনার ব্যবসার প্রতিটা টাকার হিসাব থাকবে এক জায়গায়। বাংলায়, কম্পিউটার বা মোবাইল থেকে।

১৪ দিন Pro ফ্রি তারপরও ৳০ ফ্রি প্ল্যান কার্ড বা ইনস্টল লাগবে না
Firefly POS dashboard in Bangla showing today's sales, profit and stock value
Firefly POS selling screen on a phone
বিকাশ পেমেন্ট ৳1,030TrxID 9JK4A7BX2P
লো স্টক: Farm Eggsমাত্র ৪টি বাকি — অর্ডার দিন
কাস্টমার যেভাবে চায়, সেভাবেই পেমেন্ট নিন: ক্যাশ বিকাশ নগদ রকেট কার্ড ব্যাংক
কেন বদলাবেন

খাতা আপনাকে আজকের লাভ বলতে পারে না।

বাংলাদেশের বেশিরভাগ দোকান এখনো খাতায় চলে। চলে ঠিকই — যতদিন না পাতা হারায়, বাকি ভুলে যান, বা স্টক মেলে না।

খাতায়

  • দিনশেষে হাতে যোগ-বিয়োগ
  • বাকির হিসাব হারিয়ে যায়
  • স্টক কখন শেষ, টের পান না
  • আসল লাভ কত, জানা যায় না
  • দোকানে না থাকলে কিছুই জানেন না
  • বিকাশ আর ক্যাশ মিশে যায়

Firefly POS-এ

  • সেকেন্ডে বিল — বারকোড স্ক্যান করলেই হিসাব রেডি
  • প্রতিটা বাকি লেখা থাকে, এক ক্লিকে WhatsApp রিমাইন্ডার
  • লো-স্টক ও মেয়াদ এলার্ট, শেষ হওয়ার আগেই
  • লাভ-ক্ষতি যেকোনো দিন, মাস বা শাখার
  • যেকোনো জায়গা থেকে মোবাইলে লাইভ দেখুন
  • ক্যাশ, বিকাশ, নগদ, কার্ড — আলাদা আলাদা হিসাব
দেখুন কিভাবে চলে

আসল স্ক্রিন। বাংলায়।

নিচের প্রতিটা ছবি আসল সফটওয়্যারের। এক ক্লিকে English-এও বদলানো যায়।

pos.fireflybd.tech
POS selling screen with product grid and cart

সেকেন্ডেই বিল

ভিড়ের কাউন্টারের জন্য বানানো: বড় বাটন, বারকোড স্ক্যান, যেকোনো মাধ্যমে পেমেন্ট।

  • বারকোড স্ক্যানার, পণ্য সার্চ ও ক্যাটাগরি
  • ডিসকাউন্ট, ভ্যাট, ডেলিভারি চার্জ ও রিওয়ার্ড পয়েন্ট
  • ভাগ করে পেমেন্ট: কিছু ক্যাশ, কিছু বিকাশ
  • স্ক্রিনে আপনার বিকাশ QR, TrxID সেভ থাকে
  • অর্ডার হোল্ড রেখে পরের কাস্টমার
সব কিছু একসাথে

বাংলাদেশের দোকানের যা যা দরকার

পস ও বিলিংদ্রুত বিক্রি, অর্ডার হোল্ড
স্টক ম্যানেজমেন্টশাখা অনুযায়ী, লাইভ
ক্রয়সাপ্লায়ার বিল ও দেনা
কাস্টমার ও বাকিলেজার, গ্রুপ, পয়েন্ট
বারকোড লেবেলদামসহ প্রিন্ট
বিকাশ / নগদ QRপেমেন্ট স্ক্রিনেই
রিটার্নস্টক ও টাকা ফেরত
কোটেশনএক ক্লিকে বিক্রি
ডেলিভারিপাঠাও, স্টেডফাস্ট, রেডএক্স
রেস্টুরেন্টটেবিল, KOT, কিচেন
হিসাব-নিকাশব্যালেন্স শীট, ক্যাশ ফ্লো
রিপোর্টExcel ও PDF
মাল্টি ব্রাঞ্চসব শাখা, এক মালিক
ইউজার ও পারমিশনক্যাশিয়ার, ম্যানেজার, SR
WhatsApp মেসেজইনভয়েস ও বাকির রিমাইন্ডার
কমিশন এজেন্টঅটো কমিশন হিসাব
ফিল্ড SR অর্ডারমার্কেট থেকে অর্ডার
বুকিংঅ্যাপয়েন্টমেন্ট, সাবস্ক্রিপশন
অফলাইনেও চলেনেট এলে অটো সিঙ্ক
বাংলা ও Englishএক ক্লিকে বদলান
৪৯ সেকেন্ডে দেখুন

পুরো সফটওয়্যার, এক মিনিটের কমে

ড্যাশবোর্ড, বিক্রি, বিকাশ পেমেন্ট, প্রিন্ট, স্টক, রেস্টুরেন্ট, রিপোর্ট আর মোবাইল — আপনার দোকানে যেভাবে চলবে, ঠিক সেভাবে।

৬ধরনের ব্যবসার জন্য তৈরি
৭পেমেন্ট মাধ্যম
২ভাষা, এক ক্লিকে বদল
০টাকায় শুরু
কাদের জন্য

আপনার ব্যবসার মতো করে সাজানো

সাইন আপের সময় ব্যবসার ধরন বেছে নিন — দরকারি টুলগুলো নিজেই চালু হবে।

সুপার শপ

হাজারো পণ্য, বারকোডে বিল, মেয়াদের তারিখ আর দ্রুত কাউন্টার।

শোরুম

সাইজ-কালার, রিটার্ন, মেম্বারশিপ কার্ড ও কাস্টমার পয়েন্ট।

ডিলার ও হোলসেল

কাস্টমার বাকি, ফিল্ড SR অর্ডার, কমিশন এজেন্ট ও ডেলিভারি।

রেস্টুরেন্ট ও ক্যাফে

টেবিল, কিচেন টিকেট, কিচেন ডিসপ্লে, টেকঅ্যাওয়ে ও ডেলিভারি।

ফার্মেসি

মেয়াদ এলার্ট, স্ট্রিপ-বক্স ইউনিট, সাপ্লায়ার দেনা।

মোবাইল, ইলেকট্রনিক্স ও জেনারেল স্টোর

IMEI ও সিরিয়াল নম্বর, ওয়ারেন্টি আর দৈনন্দিন খুচরা বিক্রি।

শুরু করবেন যেভাবে

তিন ধাপে বিক্রি শুরু

১

ব্যবসা খুলুন

দোকানের নাম, ফোন আর পাসওয়ার্ড দিন। আপনি ও স্টাফদের জন্য একটা বিজনেস আইডি পাবেন।

২ মিনিট
২

পণ্য যোগ করুন

হাতে লিখুন, বারকোড স্ক্যান করুন, বা Excel থেকে পুরো লিস্ট একবারে ইমপোর্ট করুন।

১০–৩০ মিনিট
৩

বিক্রি শুরু করুন

পস খুলুন, স্ক্যান করুন, পেমেন্ট নিন, প্রিন্ট দিন। লাভ আর স্টক নিজেই আপডেট হবে।

আজই
প্যাকেজ ও দাম

৳০ তে শুরু। ব্যবসা বড় হলে তবেই টাকা।

প্রতিটা নতুন ব্যবসা ১৪ দিন Pro ফ্রি পায়। তারপর আপগ্রেড না করলে ফ্রি প্ল্যানেই থাকবেন — কোনো ডেটা মুছবে না।

ফ্রি

৳0 /সবসময়
২ জন ইউজার · ১টি শাখা · ২০০টি পণ্য
  • পস ও বিলিং
  • স্টক ও কাস্টমার
  • বেসিক রিপোর্ট
  • অফলাইনেও চলে
ফ্রি শুরু করুন

বেসিক

৳500 /মাস
৫ জন ইউজার · ২টি শাখা · ৩,০০০ পণ্য
  • ফ্রি-র সব কিছু
  • ক্রয় ও সাপ্লায়ার
  • ব্যাংক, বিকাশ, নগদ অ্যাকাউন্ট
  • কাস্টমারকে SMS
১৪ দিন ফ্রি ট্রাই
রেকমেন্ডেড

Pro

৳1,500 /মাস
২৫ জন ইউজার · ১০টি শাখা · ৫০,০০০ পণ্য
  • বেসিকের সব কিছু
  • রেস্টুরেন্ট: টেবিল, KOT, কিচেন
  • মাল্টি ব্রাঞ্চ ও ট্রান্সফার
  • ফিল্ড SR ও কমিশন এজেন্ট
১৪ দিন Pro ফ্রি

এন্টারপ্রাইজ

৳4,000 /মাস
আনলিমিটেড ইউজার, শাখা ও পণ্য
  • Pro-র সব কিছু
  • প্রায়োরিটি সাপোর্ট
  • আপনার ব্যবসার মতো কাস্টম সেটআপ
যোগাযোগ করুন
বিকাশ বা নগদে পেমেন্ট মাসিক — ১, ৩, ৬ বা ১২ মাস একসাথে টাকা না দিলেও ডেটা থাকবে
নিরাপদ ও নির্ভরযোগ্য

আপনার ব্যবসার তথ্য, নিরাপদে

গুগল ক্লাউডেগুগলের Firebase সার্ভারে থাকে — একটা কম্পিউটার নষ্ট হলেও হারায় না।
শুধু আপনার দোকানেরপ্রতিটা ব্যবসার ডেটা আলাদা। স্টাফ শুধু ততটুকুই দেখে, যতটুকু আপনি দেন।
নেট গেলেও চলেবিক্রি ডিভাইসে সেভ থাকে, নেট এলে অটো সিঙ্ক হয়।
ডেটা আপনারযখন খুশি পুরো ব্যাকআপ বা যেকোনো রিপোর্ট Excel-এ নামিয়ে নিন।
প্রশ্ন-উত্তর

দোকানদাররা যা জানতে চান

সত্যিই কি ফ্রি?

হ্যাঁ। প্রতিটা নতুন ব্যবসা ১৪ দিন Pro ফ্রি পায়। তারপর ফ্রি প্ল্যান যতদিন খুশি ৳০ — ২ জন ইউজার, ১টি শাখা, ২০০টি পণ্য। বেশি লাগলে তখন আপগ্রেড করবেন।

কিছু ইনস্টল করতে হবে?

না। কম্পিউটার বা মোবাইলের Chrome-এ pos.fireflybd.tech খুলুন। মোবাইলে হোম স্ক্রিনে যোগ করলে অ্যাপের মতো চলবে।

নেট চলে গেলে কী হবে?

বিক্রি চালিয়ে যান। বিক্রি, স্টক, বাকি সব ডিভাইসে সেভ থাকে, নেট এলে নিজেই ক্লাউডে সিঙ্ক হয়। নতুন ডিভাইসে প্রথমবার লগইনে নেট লাগে।

বারকোড স্ক্যানার আর প্রিন্টার চলবে?

হ্যাঁ। যেকোনো USB বা ব্লুটুথ বারকোড স্ক্যানার চলে, আর রিসিপ্ট প্রিন্ট হয় সাধারণ ৮০ মিমি থার্মাল প্রিন্টারে বা A4-এ।

বিকাশে পেমেন্ট নেওয়া যাবে?

হ্যাঁ। একবার আপনার বিকাশ বা নগদ মার্চেন্ট নম্বর আর QR যোগ করুন। পেমেন্ট স্ক্রিনে দেখাবে, কাস্টমার স্ক্যান করে পে করবে, আর TrxID বিক্রির সাথে সেভ থাকবে।

স্টাফরা সীমিত অ্যাক্সেসে চালাতে পারবে?

হ্যাঁ। প্রত্যেক স্টাফকে আলাদা লগইন আর রোল দিন, কে কোন পেজ খুলতে পারবে আপনি ঠিক করবেন। বিক্রি মুছতে পারে শুধু মালিক।

আমার কয়েকটা শাখা আছে, চলবে?

হ্যাঁ। প্রতিটা শাখার আলাদা স্টক ও বিক্রি, শাখা থেকে শাখায় মাল পাঠানো যায়, আর সব শাখা একসাথে যেকোনো জায়গা থেকে দেখা যায়।

প্ল্যানের টাকা কিভাবে দেব?

সফটওয়্যারের সেটিংস → সাবস্ক্রিপশন থেকে: প্ল্যান বেছে বিকাশ বা নগদে টাকা পাঠান, TrxID দিন। আমরা নিশ্চিত করলেই প্ল্যান চালু।

খাতা বন্ধ করুন। Firefly খুলুন।

২ মিনিটে ফ্রি তে দোকান সেটআপ করুন। কোনো প্রশ্ন থাকলে কল বা WhatsApp করুন।