নতুনFireFly ERP — বড় হতে থাকা কোম্পানির জন্য

হেড অফিস, ফ্যাক্টরি আর সব আউটলেট — এক ERP-তে।

উৎপাদন থেকে বিক্রি, ডিলারের অর্ডার থেকে লাভ-ক্ষতি — FireFly ERP পুরো কোম্পানির হিসাব রাখে এক জায়গায়। প্রতিটা আউটলেটের আলাদা হিসাব, মালিকের জন্য এক ড্যাশবোর্ড।

বাংলা ও English কম্পিউটার, ট্যাব, মোবাইল প্রতিটা কোম্পানির ডেটা আলাদা
FireFly ERP dashboard: every outlet's sales today, month target and what was baked
FireFly ERP dashboard on a phone
ডিলারের অর্ডার এসেছে৬টি পণ্য · ৳6,086
আজ বেক হলো: ৪২০২ ব্যাচ, ৩ আউটলেটে গেল
আমাদের কাস্টমার: FLOWFLOW Agro & Food Ltd Yummy Bakery ও Safa Sweets-এর কোম্পানি
আমাদের কাস্টমার

FLOW Agro & Food-এর জন্য বানানো

FireFly ERP শুরু হয়েছে একটা আসল কোম্পানির আসল নিয়ম থেকে — ফ্যাক্টরি, নিজেদের আউটলেট, ফ্র্যাঞ্চাইজি আর ডিলারসহ একটা বেকারি ও ফুড ব্যবসা।

কাস্টমার

FLOW Agro & Food Ltd

বেকারিমিষ্টিফুড প্রোডাকশনআউটলেট
ব্র্যান্ড
Yummy Bakery · Safa Sweets
FireFly ERP-এ
হেড অফিস, সেন্ট্রাল ফ্যাক্টরি, নিজেদের আউটলেট, ফ্র্যাঞ্চাইজি, ডিলার আর অনলাইন শপ
ওদের ERP
erp.flowbd.co

FLOW-এর পুরো ব্যবসা, এক সফটওয়্যারে

FLOW-এ পণ্য তৈরি হয় সেন্ট্রাল ফ্যাক্টরিতে, তারপর হেড অফিস থেকে যায় নিজেদের আউটলেট, ফ্র্যাঞ্চাইজি আর ডিলারদের কাছে। FireFly ERP বানানো হয়েছে ঠিক এই কাজের জন্য — FLOW-এর সাথে বসে, FLOW-এর নিয়ম মেনে।

  • প্রতিটা আউটলেট চলে নিজের কোম্পানির মতো — নিজের ক্যাশ, ব্যাংক, ক্রয়, খরচ আর লাভ-ক্ষতি
  • ফ্যাক্টরি পায় তৈরি প্ল্যান — কাল কোন আউটলেটে কত লাগবে, আগের বিক্রি দেখে
  • ডিলাররা অর্ডার দেয় নিজেদের ERP থেকে — FLOW ডিসপ্যাচ দিলেই ইনভয়েস আর বাকি নিজেই হয়
  • আলাদা দাম — ডিলার, ফ্র্যাঞ্চাইজি, সাব-ফ্র্যাঞ্চাইজি আর কর্পোরেট কাস্টমারের জন্য
  • টাকা কখনো রাউন্ড হয় না — প্রতিটা হিসাব নিখুঁত, দশমিকের পর ৩ ঘর পর্যন্ত
  • ডিরেক্টর ও চেয়ারম্যান শুধু দেখেন, বদলাতে পারেন না — কে কী দেখবে, ঠিক করেন অ্যাডমিন

FLOW-এ মাল আর টাকা যেভাবে চলে

ফ্যাক্টরিপ্রোডাকশন প্ল্যান, কাঁচামাল, বেক শিট
হেড অফিসস্টক, দাম, সাপ্লায়ার, ডিসপ্যাচ
নিজেদের আউটলেটপস, ক্যাশ ক্লোজিং, নিজের হিসাব
ডিলারনিজের লগইন থেকে অর্ডার
ফ্র্যাঞ্চাইজি ও হোলসেলইনভয়েস, চালান, বাকি
মাদার অ্যাকাউন্টমাস শেষে প্রতিটা আউটলেটের লাভ-ক্ষতি এখানে এক হয়
৪০ সেকেন্ডে দেখুন

পুরো ERP, ৪০ সেকেন্ডে

ড্যাশবোর্ড, আউটলেটের পস, ফ্যাক্টরি, ডিলার, হিসাব, টিম আর মোবাইল — আসল স্ক্রিনে, FLOW-এর ERP থেকে।

৭ধরনের পদ — যার যার কাজটুকু
৪০+রিপোর্ট এক জায়গায়
২ভাষা, এক ট্যাপে বদল
৩ঘর দশমিক পর্যন্ত — রাউন্ড হয় না
দেখুন কিভাবে চলে

আসল স্ক্রিন, FLOW-এর ERP থেকে

নিচের প্রতিটা ছবি আসল সফটওয়্যারের — নমুনা ডেটা দিয়ে দেখানো।

erp.flowbd.co
Owner dashboard with every outlet's sales, target and expenses

মালিকের জন্য এক ড্যাশবোর্ড

সকালের চায়ের সাথেই জানুন — কোন আউটলেটে কত বিক্রি, টার্গেটের কতটা হলো, ফ্যাক্টরিতে কত বেক হলো।

  • সব আউটলেটের আজকের বিক্রি, গতকালের সাথে তুলনা
  • মাসের টার্গেট আর গ্রস প্রফিট
  • যা দেখা দরকার: ক্যাশ কম, স্টক রিকোয়েস্ট, মেয়াদ শেষ
  • এক ক্লিকে দিনের সামারি WhatsApp-এ
সব কিছু একসাথে

বড় হতে থাকা কোম্পানির যা যা লাগে

পস ও বিলিংকাউন্টার, ফোন ও ডেলিভারি অর্ডার
রেস্টুরেন্ট ও ক্যাফেটেবিল, কিচেন স্ক্রিন, রিজার্ভেশন
প্রোডাকশন প্ল্যানআগের বিক্রি দেখে বেক প্ল্যান
কাঁচামালরিকুইজিশন ও ফ্যাক্টরি স্টক
আউটলেটে ডিসপ্যাচরিসিভ করলেই স্টকে
গোডাউন ও স্টক কাউন্টট্রান্সফার, নষ্ট, মেয়াদ
প্রাইস টিয়ারডিলার, ফ্র্যাঞ্চাইজি, কর্পোরেট
হোলসেল ইনভয়েসকোটেশন, সেল অর্ডার, চালান
ক্রয় ও সাপ্লায়ারপারচেজ অর্ডার ও দেনা
ব্যাংক ও মাদার অ্যাকাউন্টক্যাশ, ব্যাংক, চেক
পূর্ণ হিসাবজার্নাল, ট্রায়াল ব্যালেন্স, VAT
৪০+ রিপোর্টExcel ও প্রিন্ট
স্টাফ ও বেতনহাজিরা, স্যালারি শীট
অফিস চ্যাট ও কলগ্রুপ মিটিংও
রোল ও পারমিশনকে কোন পেজ দেখবে
অ্যাক্টিভিটি লগসব পরিবর্তন লেখা থাকে
মেম্বার ও জন্মদিনপয়েন্ট আর বার্থডে অফার
কাস্টমারকে SMSঅফারের খবর পাঠান
ক্যাফে স্ক্রিনমনিটরে ছবি ও ভিডিও
বাংলা ও Englishএক ট্যাপে বদল
কাদের জন্য

যাদের ব্যবসা এক জায়গায় না, অনেক জায়গায়

বেকারি ও মিষ্টি

ফ্যাক্টরি থেকে আউটলেট — বেক প্ল্যান, মেয়াদ আর ডিসপ্যাচ।

রেস্টুরেন্ট ও ক্যাফে চেইন

টেবিল, কিচেন স্ক্রিন, foodpanda অর্ডার আর প্রতিটা শাখার নিজের হিসাব।

ফুড ও প্রোডাকশন

কাঁচামাল থেকে তৈরি পণ্য, হেড অফিস স্টক আর হোলসেল।

ফ্র্যাঞ্চাইজি ব্যবসা

ফ্র্যাঞ্চাইজি আর সাব-ফ্র্যাঞ্চাইজির আলাদা দাম, ইনভয়েস আর বাকি।

ডিস্ট্রিবিউশন ও হোলসেল

কোটেশন, সেল অর্ডার, চালান আর প্রতিটা কাস্টমারের বাকি।

মাল্টি-আউটলেট রিটেইল

প্রতিটা আউটলেট চলে নিজের মতো, মালিক দেখেন সব একসাথে।

কোনটা আপনার জন্য

Firefly POS না FireFly ERP?

Firefly POS

দোকান, শোরুম, ফার্মেসির জন্য — এক বা কয়েকটা শাখা।

  • ৳০ তে শুরু, ১৪ দিন Pro ফ্রি
  • নিজেই সাইন আপ করে আজই বিক্রি
  • নেট না থাকলেও বিক্রি চলে
Firefly POS দেখুন

FireFly ERP

হেড অফিস, ফ্যাক্টরি, অনেক আউটলেট, ডিলার আর পুরো হিসাবসহ এক কোম্পানির জন্য।

  • প্রতিটা আউটলেটের আলাদা হিসাব আর লাভ-ক্ষতি
  • ফ্যাক্টরি, হোলসেল, হিসাব আর HR
  • আমরা কোম্পানি সেটআপ করে লগইন দিয়ে দিই
ডেমো দেখুন
প্যাকেজ ও দাম

যত আউটলেট, সেই প্যাকেজ

মাসে মাসে দিন, অথবা বছরে একবারে দিয়ে ২ মাস ফ্রি পান।

Starter

৳1,500 /মাস
অথবা বছরে ৳15,000 — ২ মাস ফ্রি
১টি আউটলেট · ৩ জন ইউজার
  • পস ও বিক্রি
  • স্টক ও কাস্টমার
  • রিপোর্ট
কথা বলুন

Business

৳3,500 /মাস
অথবা বছরে ৳35,000 — ২ মাস ফ্রি
৩টি আউটলেট · ১০ জন ইউজার
  • Starter-এর সব কিছু
  • হোলসেল, কোটেশন ও ক্রয়
  • পূর্ণ হিসাব, ব্যাংক ও অ্যাসেট
  • HR, হাজিরা ও বেতন
  • অফিস চ্যাট, কল ও মিটিং
  • কাস্টমারকে SMS
কথা বলুন
ফ্যাক্টরি থাকলে

Pro

৳7,000 /মাস
অথবা বছরে ৳70,000 — ২ মাস ফ্রি
১০টি আউটলেট · ৪০ জন ইউজার
  • Business-এর সব কিছু
  • ফ্যাক্টরি ও প্রোডাকশন
  • রেস্টুরেন্ট: টেবিল ও কিচেন
ডেমো দেখুন
১০টার বেশি আউটলেট? কথা বলুন পরে যেকোনো সময় প্যাকেজ বদলানো যায় প্রতিটা কোম্পানির ডেটা আলাদা
নিরাপদ ও নির্ভরযোগ্য

আপনার কোম্পানির হিসাব, নিরাপদে

গুগল ক্লাউডেগুগলের Firebase সার্ভারে থাকে — একটা কম্পিউটার নষ্ট হলেও হারায় না।
প্রতিটা কোম্পানি আলাদাএক কোম্পানির ডেটা আরেক কোম্পানি কখনো দেখতে পারে না।
পাসওয়ার্ড কেউ দেখে নাERP পাসওয়ার্ড জমা রাখে না। কেউ ভুলে গেলে অ্যাডমিন নতুন সেট করে দেন।
সব কিছুর রেকর্ডকে কখন কী করল, অ্যাক্টিভিটি লগে থাকে। মাস বন্ধ করলে হিসাব লক।
প্রশ্ন-উত্তর

কোম্পানির মালিকরা যা জানতে চান

Firefly POS আর FireFly ERP-এর পার্থক্য কী?

Firefly POS দোকানের জন্য — নিজেই সাইন আপ করে ৳০ তে শুরু। FireFly ERP পুরো কোম্পানির জন্য — হেড অফিস, ফ্যাক্টরি, অনেক আউটলেট, হোলসেল, পূর্ণ হিসাব আর HR। ERP আমরা আপনার কোম্পানির মতো করে সেটআপ করে দিই।

প্রতিটা আউটলেটের হিসাব কি আলাদা থাকবে?

হ্যাঁ। প্রতিটা আউটলেটের নিজের ক্যাশ, ব্যাংক, ক্রয়, খরচ আর লাভ-ক্ষতি। হেড অফিস থেকে মাল গেলে সেটা আউটলেটের দেনা হয়, আর মাস শেষে টাকা যায় মাদার অ্যাকাউন্টে।

স্টাফরা কি সব দেখতে পাবে?

না। প্রত্যেকের আলাদা লগইন আর পদ — অ্যাডমিন, ইনচার্জ, কাউন্টার, ফ্যাক্টরি ম্যানেজার ইত্যাদি। কে কোন আউটলেট আর কোন পেজ দেখবে, অ্যাডমিন ঠিক করেন। ডিরেক্টর ও চেয়ারম্যান শুধু দেখতে পারেন।

মোবাইলে চলবে?

হ্যাঁ। কম্পিউটার, ট্যাব বা মোবাইলের ব্রাউজারে খুলুন। মোবাইলে হোম স্ক্রিনে যোগ করলে অ্যাপের মতো চলে।

বাংলায় চলে?

ERP English-এ, এক ট্যাপে বাংলায় বদলানো যায়।

আমাদের ডেটা কি নিরাপদ?

ডেটা থাকে গুগলের Firebase সার্ভারে, আর প্রতিটা কোম্পানির ডেটা আলাদা। যখন খুশি পুরো ব্যাকআপ নামিয়ে রাখতে পারেন।

শুরু করতে কী করতে হবে?

কল বা WhatsApp করুন। আপনার ব্যবসা দেখে একসাথে প্যাকেজ ঠিক করি, তারপর আপনার কোম্পানি, আউটলেট আর অ্যাডমিন লগইন বানিয়ে লিংক পাঠিয়ে দিই।

আপনার কোম্পানির জন্য FireFly ERP

একটা ডেমোতে দেখে নিন আপনার ব্যবসায় কিভাবে চলবে। কল বা WhatsApp করুন।